সিরাজদিখানে মাস্ক না পড়ায় ৫ জনকে জরিমানা
132

মুন্সিগঞ্জ, ৩০ নভেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে “নো মাস্ক, নো সার্ভিস” সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাস্ক না পড়ায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

আজ (৩০ নভেম্বর) সোমবার বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত উপজেলার মোড়ে মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম।

এসময় তিনি পথচারি, যানবাহনের চালক ও যাত্রীদের কে মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। মাস্ক ছাড়া ব্যক্তিদের মাস্ক পরিধান করিয়ে দেন এবং মাস্ক না পড়ায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ৫ জনকে ১৭০০ টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, সরকারের নির্দেশ বাস্তবায়ন ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা জনসাধারণকে মাস্ক ছাড়া যাতে হাট-বাজার রাস্তা ঘাট ও যানবাহনে না উঠে সে লক্ষ্যে জনসচেতনতা মূলক কাজ করে যাচ্ছি। আর যানবাহনের চালকদেরকে বলে দিয়েছি মাস্ক ছাড়া গাড়িতে না উঠাতে। ঘর থেকে বের হলেই বাধ্যতামূলক মাস্ক পড়তে হবে জনসাধারণকে । তানা হলে কঠোর হাতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ