সিরাজদিখানে ইজিবাইকের চাপায় স্কুল ছাত্রী নিহত
সিরাজদিখান: সিরাজদিখানে দ্রুতগামী একটি অটোর (ইজিবাইক) চাপায় ২য় শ্রেনীর এক ছাত্রী নিহত হয়েছে। শনিবার উপজেলার শেখরনগর ইউনিয়নের শেখরনগর-বাড়ৈখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় নিহত রাখি মন্ডল(৭) উপজেলার শেখরনগর ইউনিয়নের তীর্থঘাট গ্রামের নিধন মন্ডলের মেয়ে ও উত্তর শেখরনগর ৯ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী। রাখির মৃত্যুতে স্কুলের সহপাঠি ও এলাকায় শোকের ছায়া নেমে আসে । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রাখি আইসক্রীম কেনার জন্য বাড়ীর পাশে দোকানে যাচ্ছিল। দোকানে যাওয়ার পথে একটি অটোর সাথে ধাক্কা লাগলে সে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হয়। আহত রাখিকে ঢাকা মিটফোট হাসপাতালে নিলে চিকিৎসক রাখিকে মৃত ঘোষনা করেন। সিরাজদীখান থানার...
148
সিরাজদিখান: সিরাজদিখানে দ্রুতগামী একটি অটোর (ইজিবাইক) চাপায় ২য় শ্রেনীর এক ছাত্রী নিহত হয়েছে। শনিবার উপজেলার শেখরনগর ইউনিয়নের শেখরনগর-বাড়ৈখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় নিহত রাখি মন্ডল(৭) উপজেলার শেখরনগর ইউনিয়নের তীর্থঘাট গ্রামের নিধন মন্ডলের মেয়ে ও উত্তর শেখরনগর ৯ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী। রাখির মৃত্যুতে স্কুলের সহপাঠি ও এলাকায় শোকের ছায়া নেমে আসে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রাখি আইসক্রীম কেনার জন্য বাড়ীর পাশে দোকানে যাচ্ছিল। দোকানে যাওয়ার পথে একটি অটোর সাথে ধাক্কা লাগলে সে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হয়। আহত রাখিকে ঢাকা মিটফোট হাসপাতালে নিলে চিকিৎসক রাখিকে মৃত ঘোষনা করেন। সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









