সিরাজদিখানের মুক্তিযোদ্ধা শাজাহান খানের ইন্তেকাল
মুন্সিগঞ্জ, ১৮ সেপ্টেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের সিরাজদিখানে মুক্তিযোদ্ধা শাজাহান খান বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেঊন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি বিয়ে করেননি। তবে অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিকাল ৫ টায় উপজেলার কোলা ইউনিয়নের পশ্চিম কোলা পঞ্চায়েত কবরস্থানে তাকে রাষ্ট্রীয় সম্মানে দাফন করা হয়। এ সময় মুন্সিগঞ্জ-১ আসনের এমপি মাহী বি চৌধুরী, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ সহ মুক্তিযোদ্ধা ও সিরাজদিখান থানা উপ পরিদর্শক ইমরান হোসেন খানসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। তিনি দেশ স্বাধীনের পর...
116
মুন্সিগঞ্জ, ১৮ সেপ্টেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মুক্তিযোদ্ধা শাজাহান খান বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেঊন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি বিয়ে করেননি। তবে অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিকাল ৫ টায় উপজেলার কোলা ইউনিয়নের পশ্চিম কোলা পঞ্চায়েত কবরস্থানে তাকে রাষ্ট্রীয় সম্মানে দাফন করা হয়।
এ সময় মুন্সিগঞ্জ-১ আসনের এমপি মাহী বি চৌধুরী, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ সহ মুক্তিযোদ্ধা ও সিরাজদিখান থানা উপ পরিদর্শক ইমরান হোসেন খানসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
তিনি দেশ স্বাধীনের পর একাধারে কোলা ইউনিয়ন পরিষদের ৪ বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।





