সদরে প্রবাসীকে কুপিয়ে জখম
107

সদর: মুন্সীগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ এলাকায় মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামকে হত্যাচেষ্টায় কুপিয়ে জখম করেছে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মোল্লাপাড়া জামে মসজিদ থেকে তারাবি নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

পূর্বশত্রুতার জের ধরে মাদক ব্যবসায়ীরা রাতে উৎপেতে থাকে। নজরুল নামাজ শেষে বাড়ির সামনে আনোয়ার হোসেনের দোকানে আসলে সন্ত্রাসীরা আক্রমণ করে। পরে তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায় তারা।

এদিকে আহত অবস্থায় নজরুলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তিনি আশঙ্কাজনক। আহত নজরুল ইসলাম সাংবাদিক নাদিম মাহমুদের বড় চাচার ছেলে। ওই সাংবাদিকে ও হত্যার হুমকি দেয় মাদক ব্যবসায়ীরা।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। মামলার প্রক্রিয়া চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ