সজীব ওয়াজেদ জয় এদেশের লক্ষ তরুণের রোল মডেল- সংসদে মৃণাল কান্তি দাস
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও তার ছেলে সজিব ওয়াজেদ জয় এদেশের লক্ষ্য তরুণের রোল মডেল। তার বিরুদ্ধে বিএনপি-জামায়াত জোট অব্যাহতভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। এমনকি তাকে মেরে ফেলতেও চেষ্টা করা হয়েছে।
অাজ জাতীয় সংসদের বাজেট অালোচনার উপর বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেছেন মুন্সিগঞ্জ-৩ অাসনের সাংসদ এডভোকেট মৃণাল কান্তি দাস। তিনি একইসাথে কেন্দ্রীয় অাওয়ামীলীগের গুরুত্বপূর্ণ নেতা।
মৃণাল কান্তি দাস প্রায় ১৫মিনিটের বক্তব্যের শেষ প্রান্তে অারও বলেন, অামাদের দেশে একটি প্রবাদ প্রচলিত অাছে। যার এক কান কাটা যায় সে রাস্তার কিনার দিয়ে হাটে, অার দুই কান কাটা যায় সে রাস্তার মাঝখান দিয়ে হাটে। অামাদের দেশের একজন নেত্রী, যিনি সাবেক প্রধানমন্ত্রী তিনি এখন রাস্তার মাঝখান দিয়ে হাটছেন।
সজিব ওয়াজেদ জয়ের ব্যাপারে মৃণাল অারও বলেন, তিনি একজন মেধাবী ও বুদ্ধিসম্পন্ন ব্যাক্তি। তার বিরুদ্ধে বিএনপি জামায়াত সম্প্রতি বিবিসি অনলাইনে একটি মিথ্যে সংবাদ প্রচারে উৎসাহিত করেছে। দেশের সাধারণ মানুষ এসব ষড়যন্ত্র প্রতিহত করবে। তারা অাবারও বিএনপি-জামায়াতের সেই অন্ধকার যুগে ফিরে যেতে চায়না।
তিনি মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলাকে উন্নয়নবিচ্ছিন্ন শহর অাখ্যায়িত করে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী সহ সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি বিশেষ প্রকল্প হাতে নিতে অনুরোধ করেন।
তিনি সরকারী হরগঙ্গা কলেজের ছাত্রাবাস দ্রুত নির্মানে উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রীর কাছে অাবেদন জানান।









