শ্রীনগরে ষোলঘর ইউনিয়ন যুবলীগের সম্মেলন উপলক্ষে আলোচনা সভা
মুন্সিগঞ্জ, ১৫ নভেম্বর, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে ষোলঘর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলার ষোলঘর বাজার সংলগ্ন বালুর মাঠে ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আলম চৌধুরী।
এসময় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে সভার উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নেছারউল্লাহ সুজন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খাঁন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিম আহমেদ ভূঁইয়া, ষোলঘর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, জেলা যুবলীগের সহ সভাপতি স্বপন রায় প্রমুখ।





