শ্রীনগরে র্যাবের অভিযানে মাদক সহ ব্যবসায়ী অাটক
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ব্রাহ্মণ পাইকসা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদকসহ দু’জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
মঙ্গলবার (০৭ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। এর আগে সোমবার দিনগত রাতে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার কাদুরগাঁও গ্রামের নুর মোহাম্মদের ছেলে আব্দুল ছালাম (২২) ও যশুরগাঁও গ্রামের মো. বাচ্চু মোল্লার ছেলে মো. রাব্বি মোল্লা (২৪)।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মো. নাহিদ হাসান জনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ব্রাহ্মণ পাইকসা এলাকায় অভিযান চালিয়ে ৫০৪ ক্যান বিয়ার, দুই বোতল হুইস্কি ও এক বোতল ভোদকাসহ ওই দু’জনকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য এক লাখ বিরাশি হাজার টাকা।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


