শোক দিবস উপলক্ষে মহাকালিতে ত্রাণ ও গণভোজ বিতরণ
মুন্সিগঞ্জ, ২৬ আগস্ট, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
জাতীয় শোক দিবস-২০২১ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়নে দিনব্যাপী খাদ্যসামগ্রী ও গণভোজ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাকালি ইউনিয়নের নুড়াইতলি, চৌধুরীবাড়ি, নৈরপুকুরপাড় ও বাগেশ্বর এলাকায় শোকাবহ আগস্টে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২৬ তম দিনের মত এই কর্মসূচিতে অংশ নেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল সদস্যদের প্রতি দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয় এবং প্রায় ২ হাজার দুস্থ ও সাধারণ মানুষের মাঝে চাল, ডাল, তৈল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহাকালি ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম বিরাজ, জেলা কৃষক লীগের সভাপতি মহসিন মাখন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, মহাকালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, আলম জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান, মিরকাদিম পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মনিরুজ্জামান শরিফ, জেলা যুবলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, মহাকালি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হানিফ সিকদার, মহাকালি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী হোসেন হাওলাদার, জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস প্রমুখ।









