রামপালে লোকচক্ষুর অাড়ালে বেড়েই চলছে কারেন্ট জাল ব্যাবসা (পর্ব-৩)
129

মুন্সিগঞ্জ সদর উপজেলা ঘেষা রামপাল ইউনিয়নে অপ্রতিরোধ্য গতিতে বেড়েই চলছে অবৈধ কারেন্ট জালের ব্যাবসা।

এইসব স্থানে অাইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের অভাবে বেড়েই চলছে উৎপাদন।

রামপাল ইউনিয়নের উত্তর সিপাহীপাড়া গ্রামে ১০বৎসর যাবৎ মনোফিলামেন্ট উৎপাদন করছেন মামুন। মামুনের রয়েছে ৭টি কারেন্ট জাল উৎপাদনের মেশিন।

অত্যন্ত গোপনে ও অবাধে এই ব্যাবসা পরিচালনা করেন তিনি।

স্থানীয় শুক্কুর হাজ্বীর ছেলে মামুন। কালো টাকার পাহাড় গড়ে স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যাক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন মামুনের ব্যাবসা দেখে উৎসাহিত হচ্ছে নতুন উদ্যোক্তারা। তারা সৎ পথে উপার্জন করা টাকা এনে বিনিয়োগ করছে অবৈধ ব্যাবসায়। অার কিছুদিন পরেই অভিযানে সব হারিয়ে মাথায় হাত উঠছে তাদের।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ