মুন্সীগঞ্জে জীব প্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন বর্ধিতকরনে মাঠ দিবস
মোঃ জাফর মিয়া: মুন্সীগঞ্জে জীব প্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন বর্ধিতকরন মান নিরুপন ও প্রযুক্তি বিস্তারে নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আয়োজনে সদর উপজেলার মুন্সিরহাটের মা কমিউনিটি সেন্টারে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএডিসির (জীপ্রকৃবীউকমানিপ্র), প্রকল্প প্ররিচালক ড.মোঃ রেজাউল করিম। বিএডিসির বীজ বিপনন,উপ-পরিচালক,ঢাকার এ কে এম ইউসুফ হারুনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বিএডিসির বীজ বিপনন,যুগ্ন-পরিচালক মোঃ ওবায়দুল ইসলাম, বিএডিসির মান নিয়ন্ত্রন উপ-পরিচালক খায়রুল হাসান শাবান, বিএডিসির আলুবীজ উপ-পরিচালক সৈয়দ কামরুল হক সহ স্থানীয় বিএডিসি ডিলার ও কৃষকরা। মাঠ দিবসে জীব প্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন বর্ধিতকরন মান নিরুপন ও প্রযুক্তি বিস্তারে নিয়ে আলোচন ও পরামর্শ দেয়া হয়।





