মুন্সিগঞ্জ-৩ আসনে সিপিবি প্রার্থী শ.ম. কামাল হোসেনের মনোনয়নপত্র জমা
381

মুন্সিগঞ্জ, ২৮ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী শ.ম. কামাল হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ রোববার (২৮ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।

‘কাস্তে’ প্রতীকের এই প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন, সিপিবি’র জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড হামিদা খাতুন, কমরেড আলী নাসিম, কমরেড নাসিরুদ্দিন নাসু এবং কমরেড নাজমা আক্তার ময়না।
​এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান নীরব, ফারুক আহমেদ ঢালী, আনোয়ার হোসেন, আঃ আজিজ, সাইফুল ইসলাম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সিপিবি নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শোষণমুক্ত সমাজ গঠনের লড়াইয়ে ‘কাস্তে’ মার্কাই মেহনতি মানুষের প্রধান ভরসা। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ