মুন্সিগঞ্জে ৩১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
126

মুন্সিগঞ্জ, ২৪ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে ৩১ কেজি গাঁজাসহ মোছা. মাজেদা বেগম (৩৭) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

রোববার (২৪ মার্চ) ভোরে উপজেলার মালখানগর এলাকা থেকে তাকে আটক করা হয়। সে কুমিল্লা সদর দক্ষিণ থানার লালনগর এলাকার বাসিন্দা ও ওই এলাকার জয়নাল আবেদিনের স্ত্রী।

র‌্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) সহকারি পুলিশ সুপার এম. জে. সোহেল এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার নারী একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ