মুন্সিগঞ্জে ১৪ মামলার আসামি বাঘড়ার পলাতক মিজানুর গ্রেপ্তার
৫৮

মুন্সিগঞ্জ, ১৩ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিশেষ অভিযান চালিয়ে হত্যা, অপহরণ ও মাদকসহ ১৪ মামলার তালিকাভুক্ত আসামি মিজানুর খানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একটি অস্ত্র মামলায়ও ওয়ারেন্টভুক্ত আসামি।

আজ শুক্রবার শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সুপার মো. বদরুদ্দোজা এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শ্রীনগর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে মিজানুর খানকে গ্রেপ্তার করে। তিনি বাঘড়া এলাকার খোরশেদ খানের ছেলে।

গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ