মুন্সিগঞ্জে সাপের কামড়ে কাঠ মিস্ত্রির মৃত্যু
মুন্সিগঞ্জ, ২১ সেপ্টেম্বর, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের শ্রীনগরে বিষাক্ত সাপের কামড়ে শ্রী শুকমল চন্দ্র মন্ডল (৩৮) নামে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার হাঁসাড়া ইউনিয়নের জয়নগর পাড়া বসতঘরের মধ্যে তাকে সাপে কামড় দেয়। পরে ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌণে ৩ টায় তিনি মারা যায়। শ্রী শুকমল চন্দ্র মন্ডল হাঁসাড়া এলাকার শ্রী নারায়ণ চন্দ্র মন্ডলের পুত্র। স্থানীয় ও পারিবারিক সূত্র জানা যায়, রোববার সন্ধ্যার দিকে নিজ বসতঘরে লুকিয়ে থাকা বিষাক্ত সাপ শুকমল চন্দ্র মন্ডলকে কামড় দিলে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার মিটফোর্ড হাসপাতালে প্রেরণ...
119
মুন্সিগঞ্জ, ২১ সেপ্টেম্বর, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে বিষাক্ত সাপের কামড়ে শ্রী শুকমল চন্দ্র মন্ডল (৩৮) নামে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার হাঁসাড়া ইউনিয়নের জয়নগর পাড়া বসতঘরের মধ্যে তাকে সাপে কামড় দেয়। পরে ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌণে ৩ টায় তিনি মারা যায়। শ্রী শুকমল চন্দ্র মন্ডল হাঁসাড়া এলাকার শ্রী নারায়ণ চন্দ্র মন্ডলের পুত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানা যায়, রোববার সন্ধ্যার দিকে নিজ বসতঘরে লুকিয়ে থাকা বিষাক্ত সাপ শুকমল চন্দ্র মন্ডলকে কামড় দিলে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হয়।
পরে চিকিৎসাধীন অবস্থায় কাঠ মিস্ত্রি শুকমল চন্দ্র মন্ডলের মৃত্যু হয়। সে এক সন্তানের জনক।





