মুন্সিগঞ্জে ‘সবুজে সাজাই মুন্সিগঞ্জ’ কর্মসূচির উদ্বোধন
139

‘সবুজে সাজাই মুন্সিগঞ্জ’ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালীতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক সংগঠন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক সংগঠনসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।

মুন্সিগঞ্জ শহরকে সবুজ শহরে পরিণত করার প্রত্যয় নিয়ে র‌্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বর্পূর্ণ সড়ক প্রদক্ষিন করে দখল হওয়া কাটাখালি খালের পাড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে স্মৃতিফলক উন্মোচন করে খাল কাটা কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।

সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে সায়লা ফারজানা বলেন, মুন্সিগঞ্জ শহরকে নিজের ড্রইং রুমের মত করে সাঁজাতে চাই।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ঘোষনা দেন আগামী শনিবার এই খালটিতে তিনি নিজে তার পুলিশ বাহিনী নিয়ে মাটি কাটবেন। এবং তিনি তার বেতনের টাকাও এখানে ডোনেট করবেন বলে ঘোষণা দেন।

এ সময় জেলা প্রশাসক খালের নিচে নেমে নিজে কোদাল দিয়ে মাটি কাঁটেন। এরপর প্রশাসনের কর্মকর্তারাও মাটি কাটায় হাত দেন। পরে সর্বস্তরের মানুষ মাটি কাটতে শুরু করেন সবুজে সাঁজাই মুন্সিগঞ্জ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ