মুন্সিগঞ্জে যাত্রীবাহী লঞ্চ থেকে জাটকা অাটক
শুভ ঘোষঃ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে পৃথক দুইটি যাত্রীবাহী লঞ্চ থেকে ২৬ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে পাগলা কোস্টগার্ড পৃথক এই দুইটি অভিযান চালায়। এরপর বুধবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জের নয়াগাঁও এলাকার ধলেশ্বরী নদীর পাড়ে জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। পাগলা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট সায়ীদ এম কাসেদ জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে ভোলা থেকে ঢাকাগামী এমভি গাজী-৪ ও বুধবার সকাল ৬টার দিকে মর্নিং সান-৫ নামের দুইটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ২৬ মণ জাটকা জব্দ করা হয়েছে। জব্দকৃত জাটকাগুলো বুধবার বেলা ১১টার দিকে বিভিন্ন মাদ্রাসা ও গরীব...
136
শুভ ঘোষঃ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে পৃথক দুইটি যাত্রীবাহী লঞ্চ থেকে ২৬ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে পাগলা কোস্টগার্ড পৃথক এই দুইটি অভিযান চালায়।
এরপর বুধবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জের নয়াগাঁও এলাকার ধলেশ্বরী নদীর পাড়ে জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
পাগলা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট সায়ীদ এম কাসেদ জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে ভোলা থেকে ঢাকাগামী এমভি গাজী-৪ ও বুধবার সকাল ৬টার দিকে মর্নিং সান-৫ নামের দুইটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ২৬ মণ জাটকা জব্দ করা হয়েছে। জব্দকৃত জাটকাগুলো বুধবার বেলা ১১টার দিকে বিভিন্ন মাদ্রাসা ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।









