মুন্সিগঞ্জে মাজারের পাশ থেকে জবাই করা লাশ উদ্ধার
মুন্সিগঞ্জ সদর উপজেলার গজারকান্দি গ্রামে সোমবার অজ্ঞাত পরিচয় এক যুবকের জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গজারকান্দি গ্রামের একটি আলু ক্ষেত থেকে সকাল ১১ টার দিকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর আলম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, সদর উপজেলার চর-কেওয়ার ইউনিয়নের গজারাকান্দি গ্রামে সোমবার সকালে আলু ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে যুবকের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে- যুবককে একই এলাকার শহরআলী মাজার থেকে কেউ তাকে ডেকে এনে এখানে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। যুবকের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো...
136
মুন্সিগঞ্জ সদর উপজেলার গজারকান্দি গ্রামে সোমবার অজ্ঞাত পরিচয় এক যুবকের জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গজারকান্দি গ্রামের একটি আলু ক্ষেত থেকে সকাল ১১ টার দিকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর আলম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, সদর উপজেলার চর-কেওয়ার ইউনিয়নের গজারাকান্দি গ্রামে সোমবার সকালে আলু ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে যুবকের মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে- যুবককে একই এলাকার শহরআলী মাজার থেকে কেউ তাকে ডেকে এনে এখানে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। যুবকের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।









