মুন্সিগঞ্জে মাছের আড়ালে জাটকা বিক্রির সময় আটক দুই
মুন্সিগঞ্জ, ২৭ এপ্রিল ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জ সদরের রিকাবীবাজার আড়ৎয়ে মাছের আড়ালে লুকিয়ে জাটকা বিক্রির সময় ১৫ মন জাটকা ও সাড়ে তিন মন পাঙ্গাসের পোনা জব্দ করা হয়েছে। এ সময় জাটকা বিক্রির দায়ে দুইজনকে আটক করা হয়। আটকেরা হলেন, নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরভাটা গ্রামের আব্দুল মতিনের ছেলে মোহাম্মদ মাসুম ও আব্দুল মনামের ছেলে মোহাম্মদ আলী। আজ শনিবার সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত রিকাবীবাজার আড়ৎয়ে যৌথভাবে এই অভিযান পরিচালিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুর রহমান ও মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিম অভিযানের নেতৃত্ব দেন। পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের...
152
মুন্সিগঞ্জ, ২৭ এপ্রিল ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের রিকাবীবাজার আড়ৎয়ে মাছের আড়ালে লুকিয়ে জাটকা বিক্রির সময় ১৫ মন জাটকা ও সাড়ে তিন মন পাঙ্গাসের পোনা জব্দ করা হয়েছে। এ সময় জাটকা বিক্রির দায়ে দুইজনকে আটক করা হয়।
আটকেরা হলেন, নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরভাটা গ্রামের আব্দুল মতিনের ছেলে মোহাম্মদ মাসুম ও আব্দুল মনামের ছেলে মোহাম্মদ আলী।
আজ শনিবার সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত রিকাবীবাজার আড়ৎয়ে যৌথভাবে এই অভিযান পরিচালিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুর রহমান ও মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিম অভিযানের নেতৃত্ব দেন।
পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।









