মুন্সিগঞ্জে দেওয়ান আইস এন্ড কোল্ড স্টোরেজের উদ্যোগে কম্বল বিতরণ
145

মুন্সিগঞ্জ, ১৬ জানুয়ারি, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে অসহায় হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদরের পশ্চিম মুক্তারপুর চর সৈয়দপুর এলাকায় দেওয়ান আইস এন্ড কোল্ড স্টোরেজের আয়োজনে এ কম্বল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এসময় ৪ শতাধিক হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ান আইস এন্ড কোল্ড স্টোরেজের মালিক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আরশ দেওয়ান।

এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ