মুন্সিগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত (ভিডিওসহ)
মুন্সিগঞ্জ ১৮ ডিসেম্বর, ২০১৯, শিহাব আহমেদ (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে’- প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৮ ডিসেম্বর) মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয় থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
ভিডিওঃ
র্যালী শেষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ উপলক্ষে আলোচনা সভা, অভিবাসন মেলা, চিত্রাঙ্কন প্রতিযোগীদের মধ্যে পুরষ্কার বিতরণ, ২০১৮-২০১৯ অর্থ বছরের সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী ও অভিবাসীর মেধাবী সন্তানদের বৃত্তির চেক প্রদান করা হয়।
এসময় সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী হিসেবে জহির আহমেদ, আলী নুর আক্তার, শাহিদা আক্তার কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এবং অভিবাসীর মেধাবী সন্তান হিসেবে মনিকা ইসলাম, সিনথিয়া আক্তার, ফাহিম আহমেদ মুন্না ও মাহাদী হাসান কে চেক প্রদান করা হয়।
অভিবাসন মেলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, ব্র্যাক, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ, কারিতাস, ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি, আরাম ফাউন্ডেশন, প্রবাসী কল্যান ব্যাংক, পূবালী ব্যাংক, ডাঁচ বাংলা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ব্যাক ব্যাংক, কৃষি ব্যাংক, বিদেশ ফেরত অভিবাসী কর্মীর ষ্টল মানহা টেলিকম, শান ফ্যাশন হাউজ, ফিমা ওভারসীজ লিমিটেড, বিডিজবস অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, বেসরকারী সংস্থার জেলা প্রধানগণ, বিদেশ ফেরত অভিবাসী কর্মীবৃন্দ প্রমুখ।









