মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ জামাত
158

মুন্সিগঞ্জ, ১৩ মে, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

সৌদির সঙ্গে মিল রেখে মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় আজ ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ মে) সকালে মুন্সিগঞ্জের সদর উপজেলার চরাঞ্চলের শিলই ও মোল্লাকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রামে ও সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর গ্রামে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদ জামাতের পর স্থানীয়রা নিজেদের মধ্যে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ