মুন্সিগঞ্জের চরকেওয়ারে যৌথ অভিযানে বন্দুক- ককটেল ও চাপাতি উদ্ধার
1

মুন্সিগঞ্জ, ১২ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের চরঝাপটা গ্রামে যৌথ অভিযান চালিয়ে একটি বন্দুক, একটি চাপাতি ও ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) মুন্সিগঞ্জ জেলা শাখার তথ্যের ভিত্তিতে মধ্যচর রমজানবেগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চরঝাপটা গ্রামের রাজন (৫০), পিতা রহমান আলী মিঝির বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। এ সময় একটি বন্দুক, একটি চাপাতি ও ১০টি ককটেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ