বিজয় দিবসে স্বপ্ননীড় ডায়াগনোষ্টিক ল্যাবে ফ্রি চিকিৎসা সেবা
মুন্সিগঞ্জ ১৮ ডিসেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মহান বিজয় দিবস উপলক্ষে স্বপ্ননীড় ডায়াগনোষ্টিক ল্যাবে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়।
এতে ব্লাড গ্রুপ, ডায়াবেটিস নির্ণয়, ও ডাক্তারের ব্যবস্থাপত্র প্রদান করা হয়। সকাল ৮ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
এসময় প্রায় ২৫০ থেকে ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন- ডাঃ নাহিন এ. আব্বাসী। বিশিষ্ট সমাজ সেবক-মোঃ ফারুক হোসেন, মোঃ হুমায়ুন কবির। রেজিস্টার্ড ফার্মাসিস্ট- ফারজানা হক উর্মি, জাতীয় যুব সংঘতির সভাপতি মোঃ মোনায়েম হোসেন, আরো উপস্থিত ছিলেন- স্বপ্ননীড় ডায়াগনোষ্টিক ল্যাব এর পরিষদ পরিচালক- মোঃ মিজান। স্বপ্ননীড় ডায়াগনোষ্টিক ল্যাব এর চেয়ারম্যান- মোঃ আয়নাল হক স্বপন। স্বপ্ননীড় ডায়াগনোষ্টিক ল্যাব এর ব্যবস্থাপনা পরিচালক-জনাব সুমন লাল। এছাড়াও উপস্থিত ছিলেন। আরিজ,বিশাল, মহাসিন, লাবনী,সায়েম,শওকত,জয়া দাস শিখা,রোকসানা, হালিমা,শাহনাজ, সাথী।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক-জনাব সুমন লাল বলেন, সমাজের অসহায়, গরীব-দুঃখী ও দুস্থদের জন্য এই ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। সবার জন্য সুচিকিৎসা হোক বিজয়ের অঙ্গীকার।







