দুই নারীর সাথে থাকা জামা-কাপড়ের ব্যাগে মিললো ৮ কেজি গাঁজা
150

মুন্সিগঞ্জ, ৮ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর থানার সামনে খানবাড়ি এলাকায় দুই নারীর সাথে থাকা জামা-কাপড়ের ব্যাগ তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে থানার সামনের চায়ের দোকানে অবস্থানকালে ওই দুই নারীকে সন্দেহজনক মনে হলে তল্লাশী করা হয়। পরে গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলার মদন থানার মদনপুর এলাকার হাতেম আলীর কন্যা মোছা. বেগম (৫০) ও জামালপুর জেলার সরিষাবাড়ি থানার সামারপাড়া এলাকার ওবায়দুলের স্ত্রী মমতাজ বেগম (৪৫)।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। কাল আসামিদের আদালতে প্রেরণ করা হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ