১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১১:১৮
তিতুমীরস্থ মুন্সিগঞ্জ (বিক্রমপুর) ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন
খবরটি শেয়ার করুন:
134

মুন্সিগঞ্জ, ১৪ জানুয়ারি, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

তিতুমীরস্থ মুন্সিগঞ্জ (বিক্রমপুর) জেলা ছাত্রকল্যাণ পরিষদের ১৭ সদস্য বিশিষ্ট প্রতিষ্ঠাকালীন কমিটি গঠন করা হয়েছে।

এতে আসাদ ময়নুল হক (নিপু) কে সভাপতি, শাকিল মুন্সীকে সাধারণ সম্পাদক ও টুটুল মজুমদার কে সহ-সভাপতি করা হয়েছে।

আগামী এক বছরের জন্য এই কমিটি তিতুমীর কলেজে অধ্যায়নরত মুন্সিগঞ্জের শিক্ষার্থীদের কল্যানে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি- কৌশিক চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক- শেখ শ্রাবণী, ইয়াকুব আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক- মোঃ জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক-মিরাজ হোসেন, প্রচার সম্পাদক- শাহরিয়ার শাকিল, অর্থ বিষয়ক সম্পাদক-কামরুল হাসান, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক- তানভীর আহমেদ, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক- কারুল হাসান (আলিফ), ছাত্রী বিষয়ক সম্পাদক- মরিয়ম তাসনীম (রিমি), ক্রীড়া সম্পাদক-তৌহিদ খান, সাংস্কৃতিক সম্পাদক- রায়হান আহম্মেদ, কার্যকরী সদস্য- আরাফাত ইয়াসিন ও অনিক আহমেদ।

তিতুমীরস্থ মুন্সিগঞ্জ (বিক্রমপুর) ছাত্রকল্যাণ পরিষদের কমিটি