চরাঞ্চলে অস্থিরতা; দুগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৭
১৯০

মুন্সিগঞ্জের সদর উপজেলার শিলই ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৭ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে ১০জন।

গুলিবিদ্ধ আহত ৬জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে শিলই বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- সবুজ(২৭), মোঃ বিল্লাল দেওয়ান(৪০), আবুল কালাম(৫০), মোঃ খোকন(৪৮), মোঃ মাসুদ(১৪),মাসুদ মিজি(৪৪),মোঃ হানিফ(৪৩)।

আহত খোকন জানান, শিলই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আওয়ামীলীগ সমর্থিত মেম্বার বাছেদ খাঁ বিএনপির বাদশা বেপারী, সৈয়দ বেপারী সহ আরো বেশ কয়েকজনকে সাথে নিয়ে আওয়ামীলীগ সমর্থিত দেওয়ান ও মৃধা গ্রুপের উপর হামলা চালায়। এসময় বাছেদ খাঁ গ্রুপ থেকে বোমা এবং গুলাগুলি করে। ফলে ৭জন গুলিবদ্ধসহ আহত হয় ১০জন। এর মধ্যে রিক্সা চালক মোঃ মাসুদ ও বাজারে থাকা সাধারন মানুষও গুরুতর আহত হয়।

মুন্সিগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার মোঃ শাখাওয়াত হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় শর্টগানের গুলিতে ৭জন গুলিবিদ্ধসহ আহত হয় ১০জন। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম গিয়েছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ