গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত মুন্সিগঞ্জে
মুন্সিগঞ্জ, ২৭ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
‘দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি’—এ প্রতিপাদ্য নিয়ে মুন্সিগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরে বর্ণাঢ্য র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টায় কাচারি সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লিচুতলাস্থ পতাকা একাত্তর ভাস্কর্য ঘুরে র্যালিটি পুনরায় শহীদ মিনার এলাকায় এসে শেষ হয়।
আইডিইবি মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. আমিরুল ইসলাম শাহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নুরুল ইসলাম সিয়ামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক (হেডকোয়ার্টার) প্রকৌশলী গোলাম মোস্তফা এবং যুগ্ম আহ্বায়ক (ঢাকা) প্রকৌশলী মির্জা মিজানুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) প্রকৌশলী মো. আলমগীর হোসেন, নির্বাহী সদস্য প্রকৌশলী মো. পারভেজ মোশাররফ বারী, কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের সদস্য সচিব প্রকৌশলী ইমাম উদ্দিন, জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী আতাউর রহমান অটল, যুগ্ম সম্পাদক প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক প্রকৌশলী মো. জাকির হোসেন, চাকরি বিষয়ক সম্পাদক প্রকৌশলী পিয়ূস কান্তি সরকার, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম, কাউন্সিলর প্রকৌশলী মো. খাইরুল ইসলাম এবং ছাত্র প্রতিনিধি শাহাবর হোসেন রিফাত।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন, জেলা আইডিইবি’র জনসংযোগ ও প্রচার সম্পাদক প্রকৌশলী এফ এম জাহিদুল ইসলাম।





