গজারিয়ায় দুই বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ টাকা লুট
২১৬

মুন্সিগঞ্জ ২১ ডিসেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য ভাটেরচর ও বালুয়াকান্দি এলাকার দুই বাড়ি থেকে গত বুধবার রাতে প্রায় বিশ ভরি স্বণালঙ্কার, দুই লক্ষাধিক টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়েছে ডাকাত সদস্যরা।

জানা যায়, বুধবার মধ্যরাতে টেংগারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর গ্রামের জিএম মোস্তফার বাড়িতে ১০ থেকে ১২ জনের ডাকাত দল অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ও ড্রয়ারে রক্ষিত স্বর্ণালঙ্কারসহ নগদ দুই লক্ষাধিক টাকা লুটে নেয়। এ বিষয়ে জিএম মোস্তফা গজারিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। একই রাতে বালুয়াকান্দি এলাকার নজরুল ইসলামের বাড়ি থেকে দুই ভরি স্বর্ণালঙ্কার, দুই হাজার টাকা ও মোবাইল ফোনসেট লুটে নেয় ডাকাতরা।

গজারিয়া থানার এএসআই ফারুক আলম ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন। তবে বালুয়াকান্দির ডাকাতির ঘটনায় কেউ অভিযোগ করেনি বলে জানান।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ