করোনাভাইরাসে মুন্সিগঞ্জে নতুন আক্রান্ত ২৮ জন সহ মোট ৭৩৭
মুন্সিগঞ্জ, ১ জুন, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জে আজ আরও ২৮ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৭৩৭ জন। মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ সোমবার (১ জুন) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন। মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- সোমবার, ১ জুন এপ্রিল, ২০২০ইং উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থমুন্সিগঞ্জ সদর৩৫৫১৩৯৩গজারিয়া৮৭-১৮টংগিবাড়ী৪৩৩২২লৌহজং৭৪৩১০সিরাজদিখান১০৪-৪৬শ্রীনগর৭২১৩৯ সর্বমোট- ৭৩৭সর্বমোট- ২০সর্বমোট- ২২৮সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (১ জুন) ৪৫২২ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৪১৩৩ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৭৩৭, মৃত ২০, সুস্থ ২২৮ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৩৮৯...
137
মুন্সিগঞ্জ, ১ জুন, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে আজ আরও ২৮ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৭৩৭ জন।
মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ সোমবার (১ জুন) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।
মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- সোমবার, ১ জুন এপ্রিল, ২০২০ইং
| উপজেলা | আক্রান্ত | মৃত্যু | সুস্থ |
| মুন্সিগঞ্জ সদর | ৩৫৫ | ১৩ | ৯৩ |
| গজারিয়া | ৮৭ | – | ১৮ |
| টংগিবাড়ী | ৪৩ | ৩ | ২২ |
| লৌহজং | ৭৪ | ৩ | ১০ |
| সিরাজদিখান | ১০৪ | – | ৪৬ |
| শ্রীনগর | ৭২ | ১ | ৩৯ |
| সর্বমোট- ৭৩৭ | সর্বমোট- ২০ | সর্বমোট- ২২৮ |
মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (১ জুন) ৪৫২২ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৪১৩৩ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৭৩৭, মৃত ২০, সুস্থ ২২৮ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৩৮৯ জনের।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।





