আর মাত্র ১৫ দিন পর ধংস হচ্ছে পৃথিবী
215

পৃথিবী

ফের গ্রহাণুর আঘাতে পৃথিবী ধ্বংসের গুজব ছড়িয়েছে। এবারের গুজব মতে ২৮ সেপ্টেম্বর ধ্বংস হবে পৃথিবী। ব্ল্যাডমুনের ভবিষ্যদ্বাণী অনুযায়ী ঘটছে এই ঘটনা।

যুক্তরাষ্ট্রের অনলাইন নিউজপোর্টাল মিরর জানিয়েছে, সম্প্রতি সময়ে বেশ কিছু ওয়েবসাইট এবং ব্লগে গ্রহাণুর আঘাতে পৃথিবীর ধ্বংসের গুজব ছড়ানো হচ্ছে। গুজব রটানোকারীদের মতে, ২২ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যেই ধ্বংস হবে পৃথিবী। তাদের যুক্তি হলো মোক্ষম সময়টা ২৮ সেপ্টেম্বর। কেননা, সেদিন পৃথিবীর আকাশে ব্ল্যাডমুনের দেখা মিলবে।

এ বিষয়ে অল অ্যাবাউট স্পেস ম্যাগাজিনের ফিচার এডিটর গিম্মা ল্যাভেন্ডর বলেন, ‘ব্ল্যাড মুনের প্রভাবে পৃথিবীতে গ্রহাণু আঘাত হানবে কিংবা ভূমিকম্প হবে বলে গুজব ছড়ানো হচ্ছে। এগুলো ভিত্তিহীন। আদতে সেদিন এগুলোর কিছুই ঘটবে না।

ব্ল্যাডমুনের সময় চাঁদ পৃথিবীর কাছাকাছি চলে আসে। এটাকে স্বাভাবিক ঘটনা বলেই মনে করেন জ্যোতির্বিজ্ঞানীরা।

এদিকে ২৮ সেপ্টেম্বর পৃথিবী ধ্বংসের কোনো সম্ভাবনা খুঁজে পাচ্ছে না নাসা। নাসার একজন মুখপাত্র জানিয়েছেন, পৃথিবীকের বুকে কোনো গ্রহাণু আছড়ে পড়ার সম্ভাবনা নেই। অন্যদিকে বড় ধরণের প্রাকৃতিক দুর্যোগের ভয়ে ভীত হওয়ারও কিছু নেই।

নাসা জানিয়েছে, আগামী কয়েক শ’ বছরের মধ্যে পৃথিবীতে গ্রহাণুর আঘাত হানার সম্ভাবনা তারা খুঁজে পায়নি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ