আজ টঙ্গীবাড়ী হানাদার মুক্ত দিবস
আজ ১৫ নভেম্বর টঙ্গীবাড়ি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে টঙ্গীবাড়ি পাক হানাদার মুক্ত হয়। রাজাকার ও হানাদার বাহিনীর দখলে থাকা টঙ্গীবাড়ি থানা ভবন, টঙ্গীবাড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মুক্তিসেনারা আক্রমণ করে দখলে নেয়। এসময় থানা রাজাকার কমান্ডার রব বেপারী মুক্তিযোদ্ধাদের গুলিতে থানার সামনে প্রাণ হারায়। রাজাকার ও পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের আক্রমণে রিকাবী বাজার এলাকা দিয়ে ধলেশ্বরী নদী পার হয়ে নারায়ণগঞ্জের দিকে পালিয়ে যায়। অবশেষে থানা ভবনে মুক্তিযোদ্ধা ইসলামের নেতৃত্বে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারো দিবসটি উপলক্ষে থানা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, একুশ বিক্রমপুর টঙ্গীবাড়ীসহ বিভিন্ন সংগঠন থানা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ ও...
164
আজ ১৫ নভেম্বর টঙ্গীবাড়ি হানাদার মুক্ত দিবস।
১৯৭১ সালের এই দিনে টঙ্গীবাড়ি পাক হানাদার মুক্ত হয়। রাজাকার ও হানাদার বাহিনীর দখলে থাকা টঙ্গীবাড়ি থানা ভবন, টঙ্গীবাড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মুক্তিসেনারা আক্রমণ করে দখলে নেয়।
এসময় থানা রাজাকার কমান্ডার রব বেপারী মুক্তিযোদ্ধাদের গুলিতে থানার সামনে প্রাণ হারায়।
রাজাকার ও পাক বাহিনী মুক্তিযোদ্ধাদের আক্রমণে রিকাবী বাজার এলাকা দিয়ে ধলেশ্বরী নদী পার হয়ে নারায়ণগঞ্জের দিকে পালিয়ে যায়। অবশেষে থানা ভবনে মুক্তিযোদ্ধা ইসলামের নেতৃত্বে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়।
প্রতি বছরের ন্যায় এবারো দিবসটি উপলক্ষে থানা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, একুশ বিক্রমপুর টঙ্গীবাড়ীসহ বিভিন্ন সংগঠন থানা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ ও আলোচনা সভার আয়োজন করেছে।






