২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ১২:৫৪
৩৩৩ নম্বরে কল দিয়ে খাদ্য সহায়তা পেয়ে ‘শেখ হাসিনাকে ধন্যবাদ’ জানালেন বৃদ্ধা
খবরটি শেয়ার করুন:
52

মুন্সিগঞ্জ, ৪ জুলাই, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে করোনায় বিপর্যস্ত হয়ে সরকারি তথ্যসেবা ৩৩৩ নম্বরে কল দিয়ে খাদ্য সহায়তা পেয়ে আবেগ্লাপুত হয়ে প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনাকে ধন্যবাদ’ জানিয়েছেন এক বৃদ্ধা।

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণব কুমার ঘোষ ‘আমার বিক্রমপুর’ কে এ তথ্য জানান।

তিনি জানান, শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মধ্য কামারগাও এলাকার ৬৫ বছর বয়সী ঐ বৃদ্ধা খাদ্য সহায়তা চেয়ে সরকারি তথ্যসেবা ৩৩৩ নম্বরে কল দেন। আমাদেরকে এ তথ্য সাথেসাথে জানানো হলে আমরা আজ রোববার (৪ জুলাই মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা নিয়ে তার বাসায় পৌছে দেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই খাদ্য সহায়তা দেয়া হয়েছে তাকে জানালে তিনি আবেগ্লাপুত হয়ে পড়েন এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে তাকে আন্তরিক ধন্যবাদ জানান।

ইউএনও জানান, খাদ্য সহায়তার মধ্যে চাল, ডাল, তৈল, চিনি, লবণ, সাবান ও আলু ছিলো। এর আগে সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও তার কাছে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন।