১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১:২৫
২১ জানুয়ারি সন্ধ্যায় চালু হচ্ছে দেশের দশম নিউজ চ্যানেল ‘স্টার নিউজ’
খবরটি শেয়ার করুন:
229

মুন্সিগঞ্জ, ১৭ জানুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

দেশের সম্প্রচার মাধ্যমে যুক্ত হচ্ছে আরও একটি নতুন পালক।

আগামী ২১ জানুয়ারি (বুধবার) সন্ধ্যা ৭টা থেকে পূর্ণাঙ্গ সম্প্রচারে আসছে দেশের দশম সংবাদভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘স্টার নিউজ’।

চ্যানেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে চ্যানেলটির আনুষ্ঠানিক সম্প্রচার কার্যক্রম শুরু হবে।

‘মত-দ্বিমতের স্বাধীনতা’ স্লোগানকে সামনে রেখে আধুনিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে স্টার নিউজ তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে।

টেলিভিশনটিতে গত বছরের জুন থেকে মুন্সিগঞ্জ প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন আমার বিক্রমপুরের প্রকাশক সাংবাদিক শিহাব আহমেদ।

দেশের দশম নিউজ চ্যানেল হিসেবে স্টার নিউজ ২৪ ঘণ্টা সংবাদ পরিবেশন করবে। অত্যাধুনিক প্রযুক্তি এবং এইচডি (HD) কোয়ালিটির সম্প্রচার নিশ্চিত করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় চ্যানেলটির প্রধান কার্যালয় ও অত্যাধুনিক স্টুডিও স্থাপন করা হয়েছে।

দীর্ঘদিন ধরে পরীক্ষামূলক সম্প্রচার সফলভাবে সম্পন্ন করার পর এখন পূর্ণাঙ্গ পর্দায় আসার অপেক্ষায় রয়েছে স্টার নিউজ।

নতুন এই চ্যানেলটির যাত্রা উপলক্ষে সংবাদকর্মী ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও সময়োপযোগী টকশোর মাধ্যমে চ্যানেলটি দ্রুত দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নেবে।