২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:৩৭
হরগঙ্গা কলেজের ১৮০০ নবীন শিক্ষার্থীর মাঝে গাছ উপহার ছাত্রদলের
খবরটি শেয়ার করুন:
194

মুন্সিগঞ্জ, ১৯ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণির ১ হাজার ৮০০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ফলজ, বনজ ইত্যাদি প্রজাতির গাছ উপহার দিয়েছে কলেজ শাখা ছাত্রদল।

আজ বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত ‘২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ’ অনুষ্ঠানে এই কার্যক্রম করে তারা।

এসময় গাছের পাশাপাশি বোতলজাত সুপেয় পানি উপহার হিসাবে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রদলের আহবায়ক আলামিন হৃদয়, সিনিয়র যুগ্ন আহবায়ক পারভেজ, সদস্য সচিব রাফসান রাফি, সিয়াম সামি, রামিম, মিহাদ, সিদ্দিকুর, সাকিব, শেখ জিসান, ছোয়াদ, তারিফ যুবরাজ, আশারাফুল,তালহা, সাকিব, সামির, আশরাফ, আলিফ প্রমুখ