স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সাফল্যে মুন্সিগঞ্জে অানন্দ শোভাযাত্রা
১৮৪

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশর উত্তোরণের যোগ্যতা অর্জনের উদযাপন উপলক্ষে মুন্সিগঞ্জে আনন্দ শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২২মার্চ) সকাল ১০.০০ টা’য় জেলা প্রশাসকের কার্যালয় হতে জেলা প্রশাসনের সকল কর্মকর্তা/কর্মচারী এবং জেলার প্রত্যেকটি সরকারী/বেসরকারী অফিসের অংশগ্রহণে সল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশর উত্তোরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে মুন্সিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাপ্ত হয়।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ অাসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মীর মাহফুজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ