সিরাজদিখানে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। নিহতরা হলেন, রাহাত মিয়া (২২), রফিক মিয়া (১৬) ও শুভ (২৬)। সোমবার ভোরে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলার কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, ভোরে মাওয়া থেকে ঢাকাগামী পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভ্যানটি মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। দুর্ঘটনায় আহত হন ১৪ জন। হতাহতরা পিকআপ ভ্যানে ছিলেন। আহতদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক...
২২৩
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন।
নিহতরা হলেন, রাহাত মিয়া (২২), রফিক মিয়া (১৬) ও শুভ (২৬)।
সোমবার ভোরে ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলার কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, ভোরে মাওয়া থেকে ঢাকাগামী পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভ্যানটি মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। দুর্ঘটনায় আহত হন ১৪ জন। হতাহতরা পিকআপ ভ্যানে ছিলেন। আহতদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, নিহত তিনজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।








