সিরাজদিখানে সড়ক দূর্ঘটনায় নিহত ৪
২০৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানের চালতিপাড়া নামক এলাকায় গতকাল বুধবার বিকেল ৬টার দিকে যাত্রীবাহি বাস ও লেগুনার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। নিহত যাত্রীরা সকলেই লেগুনার যাত্রী বলে জানা গেছে। নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষনিক জানাতে পারেনি পুলিশ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

জানা গেছে, ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখানের চালতিপাড়া এলাকায় ঢাকাগামী ইলিশ পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সঙ্গে মাওয়াগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ লেগুনা যাত্রী নিহত হয় এবং আহত হয় ৬ লেগুনার যাত্রী।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ