১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৫:৩৮
সিরাজদিখানে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, অাহত ১০
খবরটি শেয়ার করুন:
64

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে টেঁটা ও গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকালে উপজেলার বালুচর ইউনিয়নের আকবরনগর গ্রামের চরাঞ্চল এলাকায় সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

গুলিবিদ্ধ সুজন (২৮) আকবরনগর গ্রামের আলী হোসেনের ছেলে। তাকে আহত অবস্থায় নারায়ণগঞ্জের খানপুর এলাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া টেঁটাবিদ্ধ মানিক (২০), মোহাম্মদ আলী (২৫) ও মজিবর মন্ডলকে ঢাকা মেডিকেল ও মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। মজিবর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পূর্ব জাজিরা গ্রামের বাসিন্দা। তার পায়ে ও রানে তিনটি টেঁটাবিদ্ধ হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হাজী মোনতাজ ও মোক্তার হোসেন গ্রুপ এবং প্রতিপক্ষ হাজী সামেদ আলী, কাশেম নেতা ও খালেক মাদবর গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে হাজী মোনতাজকে হাজী সামেদ আলী গ্রুপের লোকেরা অপহরণ করার চেষ্টা চালায়। এ সময় হাজী মোনতাজ ও মোক্তারের লোকজন খবর পেয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এক পর্যায় দু’গ্রুপের ৪০০ থেকে ৫০০ লোক দেশীয় অস্ত্র, টেঁটা, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন গুলিবিদ্ধসহ আহত হয় ১০ জন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান জানিয়েছেন, দু’গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা