সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি , প্রায় ২০ হাজার মানুষের দুর্ভোগ
129

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সংযোগ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া সড়ক। কয়েক গ্রামের প্রায় ২০ হাজার মানুষের যোগাযোগের একমাত্র রাস্তা।

সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি। প্রথমে দেখে বোঝার উপায় নেই এটি রাস্তা নাকি খাল। পানি জমে থাকার কারনে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনগণের।

মহাসড়কের সংযোগ সড়কটি মধ্যে-বাউশিয়া বাসন্ট্যান্ড থেকে পুরান বাউশিয়া, মনারকান্দি, শেখেরগাঁও নয়াকান্দি, মানুষের চলাচলের রাস্তায় কিছু অংশে সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি।

এর ফলে আশ পাশের গ্রামের মানুষের চলাচলের ব্যাপক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এ ছাড়াও বাউশিয়া এম এ আজহার উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীও চলাচলের রাস্তা এটি।

প্রতিনিয়ত শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাওয়া-আসার সময় দুর্ভোগে পরেন।

বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা জামান বলেন, প্রতিদিন হাঁটু পানি দিয়ে ডিঙিয়ে স্কুলে যেতে হচ্ছে। দু-বেলা পানি পূর্ণ রাস্তা দিয়ে বিদ্যালয়ে যেতে আর ভাল লাগে না।

ওই এলাকার ব্যবসায়ী হানিফ ফার্মেসীর স্বত্বাধিকারী লিটন মোল্লা বলেন,সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। পানি জমে থাকার কারণে চলাচলের দায় হয়ে পড়েছে।

অতিদ্রুত জলাদ্বতা নিরসনের দাবী জানান তিনি।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ