সাংবাদিকদের সাথে মুন্সিগঞ্জের নতুন এসপির মতবিনিময়
137

মুন্সিগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ১২টায় পুলিশ সুপার কার্য্যলয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, এএসপি (সার্কেল) কায়সার রিজভি কোরায়শী ।

এসময় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, যুগান্তরের জেলা প্রতিনিধি আরিফ-উল-ইসলাম প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ