শিশু বলাৎকারের অভিযোগে মুন্সিগঞ্জে কওমী মাদ্রাসার ২শিক্ষক অাটক
মুন্সিগঞ্জ শহরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মৃধাবাড়ি মাদ্রাসায় ৭ বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে বুধবার মধ্য রাতে দুই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার গ্রেফতারকৃত দুই মাদ্রাসা শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠান পুলিশ।
আদালতের বিচারক শুনানির দিন ধার্য করে আসামিদের জেলহাজতে পাঠান।
বর্তমানে ওই শিশু শিক্ষার্থী মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
শিশুটির বাবা জানান, তার ৭ বছরের ছেলেকে মাদ্রাসার দুই শিক্ষক সিফাত উল্লাহ ও আসাদ উল্লাহ ভয়ভীতি দেখিয়ে নিজ কক্ষে নিয়ে যৌন নির্যাতন করে। এতে ছেলেটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারকে জানায় সে।
দুই শিক্ষকের বিচারের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে জানানো হয়। তারা ১০ হাজার টাকা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চালান।
ঘটনাটি সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আনিছুজ্জামান আনিছকে জানালে তিনি থানা পুলিশকে অবহিত করেন।
সদর থানার ওসি মো. ইউনুচ আলী জানান, বর্তমানে দুই আসামি জেলহাজতে রয়েছে।







