শাপলা গণহত্যা ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতে মুন্সিগঞ্জ খেলাফত মজলিস
145

মুন্সিগঞ্জ, ১১ জুলাই ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

আজ শুক্রবার বাদ আসর বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে শাপলা চত্বর গণহত্যা এবং জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদদের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বক্তারা বলেন—ইসলাম, ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে যেসব ভাই রক্ত দিয়েছেন, তাঁরা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবেন। শহীদদের রক্তের ঋণ কখনো শোধ হবার নয়, বরং এই ত্যাগ থেকেই আমাদের সংগ্রামের অনুপ্রেরণা গ্রহণ করতে হবে।

দোয়া মাহফিল শেষে গত ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শাহাদাতবরণকারী শহীদ নূর মোহাম্মদ সরদার (ডিপজল), শহীদ রিয়াজুল ফরাজী ও শহীদ মোহাম্মদ সজল—এ তিন শহীদের কবর জিয়ারত করা হয়।

মোনাজাতে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা, দেশ ও মুসলিম উম্মাহর মুক্তি এবং খেলাফত প্রতিষ্ঠার তাওফিক কামনা করা হয়।

আলোচনা ও দোয়া পরিচালনা করেন মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি অলিউল্লাহ হাসান।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ