মোল্লাকান্দিতে র্যাবের অভিযানে অস্র সহ অাটক ২
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন থেকে একটি বিদেশি পিস্তল, শর্টগান, ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলিসহ দুইজন কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (০৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মোল্লাকান্দি ইউনিয়নের মহেষপুর গ্রামের কাশেম সরকারের ছেলে জাহাঙ্গীর সরকার (৪০) এবং একই গ্রামের মো. আমির (৪১)। র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক নাহিদ হাসান জনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকে বিকেল পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নে অভিযান চালানো হয়। এসময় দুইজনকে অস্ত্রসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
81
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন থেকে একটি বিদেশি পিস্তল, শর্টগান, ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলিসহ দুইজন কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (০৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মোল্লাকান্দি ইউনিয়নের মহেষপুর গ্রামের কাশেম সরকারের ছেলে জাহাঙ্গীর সরকার (৪০) এবং একই গ্রামের মো. আমির (৪১)।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক নাহিদ হাসান জনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকে বিকেল পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নে অভিযান চালানো হয়। এসময় দুইজনকে অস্ত্রসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।


