৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ২:৪৫
মুন্সিগঞ্জ ৩: বিদ্রোহী প্রার্থীকে পরাজিত করে বিজয়ী ধানের শীষের রতন
খবরটি শেয়ার করুন:
90

মুন্সিগঞ্জ, ১২ ফেব্রুয়ারি ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে মুন্সিগঞ্জ ৩ আসন থেকে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান রতন।

তিনি পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন পেয়েছেন ৮৮ হাজার ৯৩৬ ভোট।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ-৩ আসনের ১৬৯টি ভোটকেন্দ্র ও ১টি পোস্টাল ব্যালটের কেন্দ্রসহ প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এ ঘোষণা দেয়া হয়।

কামরুজ্জামান রতন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফুটবল প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা