মুন্সিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ
মুন্সিগঞ্জ, ৮ নভেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
জামায়াতে ইসলামী মনোনীত মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মো. আবু ইউসুফ তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন।
এসময় স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করার সাথে সাথে সকলের জন্য দোয়া প্রার্থনা করেন।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে পৌরসভার হাটলক্ষীগঞ্জ, লঞ্চঘাট ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে মুন্সিগঞ্জ পৌর জামায়াতের আমির ও জেলা কর্মপরিষদ সদস্য এইচ এম বায়েজীদ, পৌর সেক্রেটারি মো. উজ্জ্বল হোসেন, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. আব্দুল মবিন ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় প্রফেসর আবু ইউসুফ বলেন, ‘জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে দেশের সর্বক্ষেত্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবে। মুন্সিগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাবে ইনশাআল্লাহ।’


