মুন্সিগঞ্জ সদরের ২৯ এলাকায় কাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
মুন্সিগঞ্জ, ২৬ ডিসেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর) শহরের ২৯টি এলাকায় দীর্ঘ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পঞ্চসার (MU-2) উপকেন্দ্রের এই জরুরি মেরামতের কারণে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্রাহকরা বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত হবেন।
মুন্সিগঞ্জ জোনাল অফিস থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।
বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়:
বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ২৯টি এলাকা ও প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে: পঞ্চসার (আংশিক), মানিকপুর দশতলা (আংশিক), গণকপাড়া, কোর্টগাঁও, সরদারপাড়া, মধ্য কোর্টগাঁও, দেওভোগ, ভিটিশীল মন্দির (আংশিক), টেনিস ক্লাব, এলজিইডি অফিস, সরকারি মহিলা কলেজ, মুন্সিগঞ্জ বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় এবং মিরেশ্বর (আংশিক)।
এছাড়াও বিদ্যুৎ থাকবে না- দুর্গাবাড়ি, রামেরগাঁও, জোড়পুকুরপাড়, মুক্তারপুর (আংশিক), আদারিয়াতলা, সরকারপাড়া, দক্ষিণ রামগোপালপুর (বাঁশবাড়ি), দশকানি (আংশিক), মুক্তারপুর চৌধুরীবাড়ি, দয়াল বাজার (আংশিক), বৈখর, চম্পাতলা, রনছ রহিতপুর, রনছ পারুলপাড়া, মুক্তারপুর বিসিক, ডিঙ্গাভাঙ্গা (আংশিক) এবং সড়ক ভবন এলাকায়।
মুন্সিগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সানোয়ার হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাজের স্বার্থে বা জরুরি প্রয়োজনে এই সময়সূচির কিছুটা পরিবর্তন হতে পারে। কারিগরি প্রয়োজনে যেকোনো সময় বিদ্যুৎ চালু হতে পারে বিবেচনা করে গ্রাহকদের সার্বক্ষণিক বিদ্যুৎ লাইন হতে নিরাপদ দূরত্বে অবস্থানের অনুরোধ করা হয়েছে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।


