মুন্সিগঞ্জ শহরের খালইস্ট থেকে ২০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
২৩৪

মুন্সিগঞ্জ, ১৫ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরের খালইস্ট এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে খালইস্ট এলাকার আফতাব টাওয়ারের সামনে পাকা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- খালইস্ট এলাকার বাসিন্দা জুবায়ের আল বাঁধন (৩১) ও হোগলাকান্দি এলাকার বাসিন্দা শামীম শুভ (২৬)। জুবায়ের ওই এলাকার ফারুকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। শামীমের বর্তমান ঠিকানা পূর্ব নতুনগাঁও এলাকার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গলি।

জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের এসআই রাশেদ মুন্সী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই দুজনকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ