মুন্সিগঞ্জে ৭ম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যু
২১৯

মুন্সিগঞ্জ, ১ মার্চ, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানের মালখানগর হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী রিম্পা মন্ডল (১৩) এর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সে উপজেলার মালখানগর ইউনিয়নের কৈবর্ত্যসার গ্রামের রিপন মন্ডলের মেয়ে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ৭ টার দিকে তার নিজ বাড়িতে। তরিঘরি করে রাত সাড়ে ১০ টার দিকে পাশের টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর শ্বশানে তাকে দাহ করা হয়। এ নিয়ে এলাকায় গুঞ্জন চলছে।
এলাকাবাসী ও আশেপাশের লোকজন জানায়, ফুটফুটে মেয়েটিকে

মেয়েটির মৃত্যুর পর পাশের বাড়ির অনেকে জানত পারেন নি যে, রিম্পার মৃত্যু হয়েছে। কোন কান্নার রোল শোনেননি এলাকাাবাসী। মৃত্যুর পর মেয়েটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়েছিল রাত ৯টার দিকে। তারপর সাড়ে ১০ টায় দাহ করা হয়েছে। পরেরদিন এলাকাসাবাসী জানতে পরে অনেকে ভাবছেন, কোন একটা ঘটনা বা রহস্য লুকিয়ে আছে এই রিম্পার মৃত্যুর সাথে।

এ বিষয় রিম্পার বাবা রিপন মন্ডল ও চাচা গাপী মন্ডল জানান বেশ কয়েকদিন ধরে ঠান্ডা জ্বর ও কাশি ছিল তার। বাজার থেকে কাশির সিরাপ এনে খাইয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ বেশ কয়েকবার বমি করে নিস্তেজ হয়ে যায় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিম্পার মামা বাড়ি টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর তাই সেখান নিয়ে শ্বশানে রাত সাড়ে ১০ টার দিকে শেষকৃত্য করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদ্জ্জিামান জানান, রাত সাড়ে ৮টার পরে হাসপাতালে মেয়েটির বাবা, মা’সহ কয়েকজন আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কেউ মেরেছে বা তার বাবা-মায়ের কোন অভিযোগ এবং শরীর কোন চিহ্ন না থাকায় লাশ আটক ও পুলিশকে খবর দেওয়া হয়নি।

সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান বিষয়টি আমাকে কেউ অবহিত করেন নাই। আমার এ বিষয় কোন কিছু জানা নাই।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ