১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৮:৩৬
৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পরে পুরস্কৃত ৩০০ কিশোর, ১৪ জন পেল বাইসাইকেল
খবরটি শেয়ার করুন:
92

মুন্সিগঞ্জ, ১৮ মার্চ ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে টানা ৪০ দিন জামায়াতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৩০০ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে।

উপজেলার সোনারং টংগিবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে এবং পশ্চিম সোনারং প্রবাসী কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় আজ বুধবার বাদ যোহর সোনারং পুরাতন জামে মসজিদে নামাজি কিশোরদের মাঝে এ পুরষ্কার বিতরণ করা হয়।

অত্র এলাকার ৩০০ কিশোর নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করায় ৩০০ জনের মাঝেই পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এর মধ্যে ১৪ জন কে বাই সাইকেল এবং বাকিদের মাঝে ডিনার সেটসহ নানা পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, নির্ধারিত সময়জুড়ে নিয়মিতভাবে মসজিদে উপস্থিত থেকে জামায়াতে নামাজ আদায় করা কিশোরদের তালিকা প্রস্তুত করা হয়। পরবর্তীতে তাদের উৎসাহ দিতে পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টংগিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক, মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর পোদ্দারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, অভিভাবকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।