মুন্সিগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ১৬ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৫ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে মুন্সিগঞ্জ সদর থানাধীন রামপাল ইউনিয়নের মস্তানবাজার এলাকার যোগিভিটা সংলগ্ন বিল্টুর সুতার ববিন মিলের সামনের পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দক্ষিণ কাজীকসবা এলাকার আবু কালাম দেওয়ানের ছেলে সানি দেওয়ান (৩০), গোবিন্দনগর এলাকার জাহাঙ্গীর আলম জানুর ছেলে মো. জাকির হোসেন (৩০) এবং যোগিভিটা (মোস্তানবাজার) এলাকার মৃত মোজাম্মেল শেখের ছেলে মো. সজল শেখ (২১)। জেলা পুলিশের মিডিয়া সেল থেকে সোমবার (১৬ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে...
৩৮
মুন্সিগঞ্জ, ১৬ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৫ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে মুন্সিগঞ্জ সদর থানাধীন রামপাল ইউনিয়নের মস্তানবাজার এলাকার যোগিভিটা সংলগ্ন বিল্টুর সুতার ববিন মিলের সামনের পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দক্ষিণ কাজীকসবা এলাকার আবু কালাম দেওয়ানের ছেলে সানি দেওয়ান (৩০), গোবিন্দনগর এলাকার জাহাঙ্গীর আলম জানুর ছেলে মো. জাকির হোসেন (৩০) এবং যোগিভিটা (মোস্তানবাজার) এলাকার মৃত মোজাম্মেল শেখের ছেলে মো. সজল শেখ (২১)।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে সোমবার (১৬ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।









